Return and Refund Policy | ShopWell BD
ShopWell BD-তে আমাদের লক্ষ্য হলো আপনাকে সেরা মানের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেওয়া। তবে কোনো কারণে আপনি পণ্য নিয়ে সন্তুষ্ট না হলে বা ত্রুটিপূর্ণ পণ্য পেলে আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
১. রিটার্ন বা এক্সচেঞ্জ করার শর্তাবলী
পণ্য হাতে পাওয়ার পর নিচের সমস্যাগুলো থাকলে আপনি রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন:
- পণ্যটি যদি ছেঁড়া, ফাটা বা ত্রুটিপূর্ণ হয়।
- অর্ডারের তুলনায় ভুল পণ্য বা ভুল পরিমাণ (Quantity) ডেলিভারি পেলে।
- সিড পেপারের ক্ষেত্রে যদি প্রিন্টিং-এ বড় কোনো ভুল থাকে (যা আমাদের পক্ষ থেকে হয়েছে)।
২. রিটার্ন করার সময়সীমা
পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এর বেশি সময় অতিবাহিত হলে রিটার্ন গ্রহণ করা সম্ভব হবে না।
৩. পণ্যের অবস্থা
রিটার্ন করার সময় পণ্যটি অবশ্যই অব্যবহৃত এবং অরিজিনাল প্যাকেজিং-সহ থাকতে হবে। সিড পেপার বা বীজ সমৃদ্ধ কাগজের ক্ষেত্রে কাগজটি ভেজা বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়া চলবে না।
৪. রিটার্ন করার প্রক্রিয়া
রিটার্ন করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- পণ্যটির একটি ছবি বা ভিডিও তুলে আমাদের ফেসবুক পেজ অথবা ইমেইল করুন।
- আপনার অর্ডার নম্বর এবং সমস্যার বিবরণ দিন।
- আমাদের কাস্টমার সাপোর্ট টিম বিষয়টি যাচাই করে আপনাকে পরবর্তী নির্দেশনা প্রদান করবে।
৫. রিফান্ড (Refund) পলিসি
যদি আপনার সমস্যার সমাধান এক্সচেঞ্জ (Exchange)-এর মাধ্যমে সম্ভব না হয়, তবে আমরা রিফান্ড প্রদান করি।
পণ্য আমাদের কাছে ফেরত আসার পর যাচাই সাপেক্ষে ৩-৫ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ/নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে।
ডেলিভারি চার্জ সাধারণত অফেরতযোগ্য (যদি না ভুলটি সম্পূর্ণ আমাদের হয়)।
৬. বিশেষ দ্রষ্টব্য (সিড পেপার পণ্যের জন্য)
যেহেতু সিড পেপার বা ‘বন কাগজ’ একটি প্রাকৃতিক এবং কাস্টমাইজড পণ্য, তাই সামান্য রঙের তারতম্য বা কাগজের টেক্সচার ভিন্ন হতে পারে। এটি পণ্যের ত্রুটি হিসেবে গণ্য হবে না। তবে কাস্টমাইজড অর্ডারের ক্ষেত্রে (যেমন: আপনার নাম লেখা ভিজিটিং কার্ড) ভুল প্রিন্টিং ছাড়া অন্য কোনো কারণে রিটার্ন নেওয়া হয় না।
যোগাযোগ:
যেকোনো প্রয়োজনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন:
ঠিকানা: খুলনা, বাংলাদেশ।
ইমেইল: support@shopwell.com.bd
ফেসবুক পেজ: facebook.com/shopwellbd